ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় নারী শ্রমিককে ধর্ষণের দায়ে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে।


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে আসামিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারকৃত ব্যক্তি ভালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি মো. এনামুল হক।


পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হবিবপুর গ্রামের মো. নিজামুল তালুকদারের মেয়ে। একই জেলার ইসাহাক মিয়ার ছেলে মো. রিয়াদ ওরফে আরিয়ান। তারা ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালি হুমায়ুন মিয়ার বাসা ভাড়া নিয়ে পোশাক কারখানায় চাকরি করে আসছিল।


গত ১৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিডষ্টোর বাজার থেকে রিক্সা যোগে মেয়ে ও তার সহকর্মী আরিয়ানকে নিয়ে বাসার দিকে আসার পথে মেহেরাবাড়ি এলাকায় আসলে দুইজন ছেলে তাদের রিক্সা আটকে বলে তোরা খারাপ কাজ করার জন্য ঘোরতেছিস এই বলে তারা তাদেরকে বালুর গদি টিনসেট ঘরের নিয়ে ভয়-ভীতি দেখাতে থাকে।


এক পর্যায়ে মো. এনামুল হক মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়ে ও তার সহকর্মী আরিয়ানের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও দুটি মুঠোফোন রেখে তাদেরকে ছেড়ে দেয়। এ ঘটনায় মেয়ে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।


অভিযুক্তরা হলেন- ভালুকা উপজেলার মেহেরাবাড়ি লাবিব কারখানার দক্ষিণের ইমান আলীর ছেলে মো. এনামুল হক (৩০) একই এলাকার আ. বাতেনের ছেলে মো. রিয়াদ (৩০), মোফাজ্জলের ছেলে মো. সারোয়ার (২৮) ও গফরগাঁও উপজেলার মো. হৃদয় মিয়া (২৮)।


ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকির হোসেন শিবলী জানান, গত দেড় বছর আগে বিভিন্ন অনিয়মের কারণে ভালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হককে বহিষ্কার করা হয়েছে।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি এনামুল হককে গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর