অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2024 05:42:26 am

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, 'বাংলাদেশ সকলের জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে চলেছে।' ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার অপরাহ্নে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের স্পিকার লিন্ডসে হয়লের সাথে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পিকারদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।


'আসুন আমরা জাতি, ঐক্য এবং বৈচিত্র্যের একটি পরিবার কমনওয়েলথের জন্য টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিস্থাপক ভবিষ্যত গড়তে হাত মেলাই।'- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৩ সালে কানাডার অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রদত্ত ভাষণের উদ্ধৃতি দিয়ে স্পিকার একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন। স্পিকার বলেন, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসহ সারা বিশ্বে সকল প্রকার বৈষম্য এবং নিপীড়নের অবসান ঘটাতে একসাথে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ। এর আগে স্পিকার যুক্তরাজ্যের লন্ডনস্থ হাউজ অফ কমন্সের পোর্টকুলিস হাউজে কমনওয়েলথের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 'কমনওয়েলথ ৭৫ এর ফ্লাগ রেইজিং সেরিমনি'তে অংশগ্রহণ করেন এবং মায়া অ্যাঞ্জেলৌয়ের 'দ্য রক ক্রাইস আউট টু আস টুডে' কবিতাটি আবৃত্তি করেন। এসময় স্পিকার লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ ডে সার্ভিস উপলক্ষে রাজপরিবার ও অতিথিবৃন্দের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর