সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লোকসভা নির্বাচনের টিকেট না পেয়ে যা বললেন নুসরাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2024 03:19:24 pm


রবিবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিবঙ্গের তৃণমূল কংগ্রেস। ৪২টি কেন্দ্রের প্রার্থীর তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। কিন্তু এই তালিকায় নাম নেই অভিনেত্রী নুসরাত জাহানের।বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন নুসরাত। কিন্তু আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থিতালিকা বলছে, ওই কেন্দ্র থেকে ভোটে লড়বেন হাজি নুরুল ইসলাম। নুসরাতকে টিকেট দেয়নি দল। 


নুসরাতের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি গ্রাম। গত দু’মাসে রাজনৈতিক দলগুলির মাথাব্যথার কারণ হয়ে উঠেছে জায়গাটি। সন্দেশখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে শহর থেকে শহরতলি ও গ্রাম।লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরের দিনই ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নুসরাত। পোস্ট করা ছবিতে দেখা গেলো উদাস ভঙ্গিতে বসে রয়েছেন নায়িকা। সামনের টেবিলে রাখা নানা ধরনের খাবার, পানীয়, ফ্রেঞ্চফ্রাই। একটি প্লেটে ‘সাওয়ারডো’। পাউরুটি, লেটুস এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি টক স্বাদের এক বিশেষ পদ। ছবির নীচে নুসরাত যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘ আমি ‘টক’ মানুষের চেয়ে ‘সাওয়ারডো’ বেশি পছন্দ করি।’’ 


ভোটের টিকেট না দেওয়ায় নুসরাত কি খোঁচা দিলেন দলকে? নাকি পাঁচ বছরের বিদায়ী সংসদের মনে একরাশ অভিমান জমা হয়েছে? উঠছে প্রশ্ন। তবে এ সবের উত্তর অবশ্য একমাত্র দিতে পারেন নুসারতই।

আরও খবর

6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

৭ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২৬ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৮০ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে