দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2025 05:43:49 am

মদ খেয়ে গাড়ি চালিয়ে ৬ জনকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ওপার বাংলার ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রোববার ঠাকুরপুকুর বাজারের কাছে দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয় সিদ্ধান্ত দাসের গাড়ি।


ইতিমধ্যে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় পরিচালক সিদ্ধান্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় উঠেছে টলিউডে। এবার সেই ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। প্রশ্ন তুললেন পুলিশের দায়িত্বহীনতার ওপরেও।



সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে স্বস্তিকা লিখেছেন, ‘এতদিন জানতাম নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান গুরুত্বর অপরাধ। ধরা পড়লে পুলিশ কোনো কথা শোনে না। কোনো রকম ক্ষমতা, পরিচিতি - আমি কে জানো, আমি কার ছেলে জানো- এই মার্কা এটিটিউড কাজ করে না। সোজা কারাগার।


কলকাতায় নাকি পুলিশ এই নিয়ে খুবই কড়াকড়ি করে। তাই জানি এবং তাই দেখেছি। কড়া নাকাবন্দি, চেকিং, গাড়ি তে মহিলা থাকলেও কোনো আপোষ নয়।



তাহলে এত মারাত্মক একটা ঘটনায় সবাই কী করে জামিন পেয়ে গেল? যে মহিলা বাজার থেকে পালাল তাকে নাকি ধরা হয়নি। সে কে? তাকে ছেড়ে দেওয়া হল কেন? যে রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ সেই রাস্তায় গাড়ি চাপা দিয়ে একজনকে মেরে ফেললো। এতজন হাসপাতালে। এত রকম খবর ঘুরছে যে সঠিক কজন আহত হয়েছে তা বোঝা কষ্ট। কিন্তু একজনের মৃত্যুটা ইয়ার্কি?’


অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অভিনেত্রী লিখেছেন, ‘সহ্যের একটা সীমা থাকে। সবাই দেউলিয়া হয়ে গেছি আমরা। এদের বাঁচানোরও লোক আছে? শাস্তি না পেলে এর শেষ কোথায়? গাড়ি যে চালাচ্ছিল এবং গাড়িতে যে দুইজন মহিলা ছিল তারা সমান অপরাধী। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৫ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে