আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

সারা পৃথিবীতে বাংলাদেশ একটা রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সারা পৃথিবীতে বাংলাদেশ একটা রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে৷ শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরে বাংলাদেশ উল্টে পথ যাত্রা শুরু করেছিল কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা স্ব গৌরবে আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার পরে তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এতদূর নিয়ে এসেছেন।


৮ মার্চ, শুক্রবার সকালে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বাংলা ভাষা কলেজের ৪ তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব গ্রহণে অবহেলা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা সেই পথে যেতে চাই না, আমরা উন্নয়নের পথে যেতে চাই। দেখেন আজ দেশের চেহারা বদলে গেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি মোজাহারুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, বাংলা ভাষা কলেজের অধ্যক্ষ শাহ আবু হাসান টুটুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আইনুল হক শাহ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও স্থানীয়রা।