রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

পাটগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পাটগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ’ তৃতীয় বারের মতো জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে লালমনিরহাটের পাটগ্রামে।  উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, তদন্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা, পাটগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম সালাউজ্জামান ফারুক প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগসহ উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রসাশন। এরমধ্যে রয়েছে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি, সংগীত, একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন, নৃত্য ও শেখ হাসিনার লেখা আমাদের ছোট রাসেল সোনা এবং শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয় । ক, খ ও গ বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর