কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

জাতীয় পাট দিবস আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2024 09:53:44 pm

‘পাট খাতের সমৃদ্ধি ধারা চলমান রাখতে ও এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এবার পাট দিবসে ১১ ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার এবং পাট সংশ্লিষ্ট অংশীজনদের শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।’ জাতীয় পাট দিবসকে সামনে রেখে মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সংবাদ সম্মেলনে এ কথা জানান।


মন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় অন্যান্য বছরের ন্যায় আজ বুধবার ‘জাতীয় পাট দিবস-২০২৪’ উদ্যাপন করতে যাচ্ছে। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’। আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাট দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন বলে জানান মন্ত্রী।


প্রধানমন্ত্রী ওইদিন ইজারার জন্য নির্ধারিত বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ছয়টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ছাড়াও ১৪-১৬ মার্চ বিআইসিসিতে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাটখেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।


পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/উদ্ভাবক, সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি, সেরা পাট উৎপাদনকারী চাষি, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল, পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল, পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল; বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান, বহুমুখী পাটপণ্যের সেরা নারী উদ্যোক্তা এবং বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা পুরস্কার পাবেন। বিজেএমসির বন্ধ মিল চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইজারার জন্য নির্ধারিত বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২০টি মিলের মধ্যে ১৪টি মিলের চুক্তি সম্পন্ন হয়েছে। দুটি মিলের চুক্তি সম্পাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং অবশিষ্ট চারটি মিলের ইজারা কার্যক্রম চলমান রয়েছে। ইজারাকৃত ১৪টি মিলের মধ্যে ছয়টি মিল উৎপাদন কার্যক্রম শুরু করেছে। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী ছয়টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করবেন। বহুমুখী পাটপণ্যের প্রসারে সরকারের উদ্যোগের বিষয়ে মন্ত্রী বলেন, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) মাধ্যমে পাটপণ্যের ব্যবহার বাড়ার পাশাপাশি সরকার বহুমুখী পাটজাত পণ্যের উদ্ভাবন ও ব্যবহার সম্প্রসারণে গুরুত্বারোপ করেছে।


জেডিপিসির নিবন্ধিত উদ্যোক্তারা ২৮২ ধরনের দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন, এর অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে। বহুমুখী পাটজাত পণ্যকে জনপ্রিয় করতে প্রচার-প্রচারণাসহ বিদেশে বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে। এসব মেলা পাটজাত পণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং বিদেশী ক্রেতাদের মধ্যে অধিক যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করছে। পাটবীজ সম্পর্কে সরকারি উদ্যোগের বিষয়ে তিনি বলেন, পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে পাটবীজ উৎপাদনে পাটচাষিদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পটি দেশের ৪৫টি জেলার ২৮৮টি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা ও সুব্রত শিকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে