ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

এবার চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2024 02:13:40 am


এবার চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। এ প্রযুক্তি তৈরি করেছে চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। 


স্পেনের বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এ প্রযুক্তি প্রদর্শনও করছে প্রতিষ্ঠানটি।


অনারের তথ্যমতে, ‘ম্যাজিক ক্যাপসুল’ নামের প্রযুক্তিটি চোখের নড়াচড়া শনাক্ত করার পাশাপাশি চোখের বিভিন্ন ইশারার মানে বুঝতে পারে। শুধু তা-ই নয়, এই আই ট্র্যাকিং প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্টফোনের পর্দা থেকে সর্বোচ্চ ৫০ সেন্টিমিটার দূরে থাকা চোখের নড়াচড়া শনাক্ত করা যায়। 


নতুন এ প্রযুক্তির মাধ্যমে চোখের ইশারায় স্মার্টফোনে কোনো কাজ করার জন্য পর্দার নির্দিষ্ট স্থানে কমপক্ষে ১ দশমিক ৮ সেকেন্ড সময় তাকিয়ে থাকতে হবে।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ম্যাজিক ক্যাপসুল প্রযুক্তির মাধ্যমে চোখের ইশারায় কল রিসিভ করার পাশাপাশি টেক্সট মেসেজ চালু ও টাইমার বন্ধ করার নমুনাও প্রদর্শন করছে অনার। 


প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনে শিগগিরই ম্যাজিক ক্যাপসুল প্রযুক্তি যুক্ত করা হবে। ফলে শিগগিরই মুখের কথার পাশাপাশি চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। তবে ম্যাজিক ক্যাপসুল প্রযুক্তির স্মার্টফোনটির দাম কত হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

৪ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে




6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৭১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৯১ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৭৬ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে