অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2024 01:17:25 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রতিনিয়ত অপরাধের ধরন পাল্টাচ্ছে। কাজেই এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পুলিশকেও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এজন্য সরকার তাদের পাশে রয়েছে।


প্রযুক্তির উৎকর্ষ যত বৃদ্ধি পাচ্ছে, অপরাধও কিন্তু ভিন্ন ভিন্নভাবে হচ্ছে। নতুন নতুন মাত্রায় অপরাধ দেখা দিচ্ছে। বৃহস্পতিবার নিজ কার্যালয়ের (পিএমও) শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেওয়া ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, আমাদের পুলিশ এখন মানুষের বন্ধু হিসেবে কাজ করছে। আজকাল মানুষ আর আগের মতো পুলিশকে ভয় পায় না। এখন তারা আস্থা ফিরে পেয়েছে। পুলিশকে নিজের বন্ধু এবং আস্থার জায়গা হিসেবে মানুষ বিবেচনা করে। মানুষের এ বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কাজ করে আপনারা মানুষের হৃদয়ে একটা স্থান করে নিয়েছেন। সেই আস্থা ও বিশ্বাসী সবচেয়ে বড় কথা। যেকোনো কর্মস্থলে নারী, পুরুষ, শিশুসহ সবাইকে আপনজন হিসেবে বিবেচনা করে তাদের প্রতি দায়িত্ব পালন ও সেবা করবেন। নিজ নিজ কর্মস্থলে অধঃস্তনদেরও আমার এ নির্দেশনা জানিয়ে দেবেন। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা, পুলিশের ওপর হামলা, পুলিশ হত্যাসহ সন্ত্রাস ও নৈরাজ্যের দায়ে হওয়া মামলাগুলোর দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই মামলাগুলো কিন্তু যথাযথভাবে চলে না। যারা এ ধরনের অপরাধ করে তাদের মামলাগুলো যদি যথাযথভাবে চলে এবং দ্রুত সাজা হয় তাহলে আর অপরাধ করার সাহস পাবে না। আগামীতে যেন আর কেউ পুলিশের ওপর আক্রমণ করতে না পারে সেভাবেী পুলিশ সদস্যদের প্রস্তুত থাকতে হবে। সরকার প্রধান বলেন, রাজনীতির নামে হোক আর সন্ত্রাসের নামে হোক আইনকে কেউ যেন নিজের হাতে তুলে নিতে না পারে এবং আইনশৃঙ্খলা, মানুষের জানমাল এবং জাতীয় সম্পদের ক্ষতি করতে না পারে এই ব্যাপারে পুলিশকে অবিচল থাকতে হবে। যখন যেখানে প্রয়োজন, সেখানেই যথাযথ ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগ সরকারে এসে জনগণের ক্ষমতা আবার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই। শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি। ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকার ফলে দেশে গণতান্ত্রিক ধারা বিরাজমান। পাশাপাশি পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গিয়েছেন। আমরা বাংলাদেশকে আরো উন্নত সমৃদ্ধ করতে চাই, যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারি।

আরও খবর