গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৪

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন।



উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফাইজুর রহমান, সাবেক সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু, এশিয়ান টেলিভিশনের নিউজ এডিটর মাহবুব জুয়েল প্রমুখ। সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালা চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে অংশ নেয় তিতুমীর কলেজের পড়ুয়া বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।


বিশেষ অথিতির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকতায় আগ্রহীদের লেগে থাকতে হবে । ধৈর্য হারা হ‌ওয়া যাবে না । আরেকটি বিষয়, অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।


কর্মশালার প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী পরিচালক মাসুম খান , বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির , সমকাল অনলাইনের প্রধান প্রতিবেদক যাকারিয়া ইবনে ইউসুফ , সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদ ও বাংলাভিশন টেলিভিশনের সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। তারা সাংবাদিকতা ও উপস্থাপনার নানা বিষয়ে ক্লাস নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মশালার সনদ তুলে দেন অতিথিরা।


সংগঠনের সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদের সঞ্চালনায় কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতায় পথচলা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।


কর্মশালায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র ক্রাইম রিপোর্টার শাহরিয়ার আরিফ , তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া , সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল প্রমুখ।

আরও খবর