হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

মেকআপের জাদুতেই ছোট চোখ দেখাবে বড়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 02:45:10 am

মেকআপ করতে পছন্দ করলেও চোখের মেকআপ করা খুব একটা সহজ কাজ নয়। চোখের মেকআপে ত্রুটি থেকে গেলেই নষ্ট হয়ে যেতে পারে আপনার সম্পূর্ণ সাজ।


কেউ কেউ চড়া মেকআপ পছন্দ করেন কেউ আবার একেবারেই করেন না। অনেকেই আবার চেষ্টা করেন মেকআপ দিয়েই যদি নয়নজোড়া বড় দেখানো যায়।


মেকআপের সঠিক কায়দা জানলে ছোট চোখকেও বড় দেখানো সম্ভব। জেনে নিন, কোন উপায় মেনে মেকআপ করলে ছোট চোখও বড় দেখাবে।


১) চোখের কোলে কালি থাকলে চোখ দেখতে আরও ছোট ও ক্লান্ত লাগে। তাই মেকআপ শুরু করার আগে কনসিলার দিয়ে চোখের কোলের কালি ঢাকা ভীষণ জরুরি। এতেই চোখ দেখতে কিছুটা বড় লাগবে।


২) আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। বাইরের দিকে গাঢ় রঙের আইশ্যাডো লাগালেও চোখের ভিতরের কোলে হালকা আইশ্যাডো ব্যবহার করুন। সাদা, সিলভার, গোল্ডেন, ব্রোঞ্জ কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে।


৩) চোখের পাতায় মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকে আইলাইনার লাগাবেন না। আইল্যাশের বাইরে দিয়ে লাগান। আইলাইনার টেনে পরবেন না।


৪) চোখ বড় দেখানোর জন্য কেবল নীচে ওয়াটার লাইনেই কাজল লাগালে চলবে না, উপরের ল্যাশ লাইনেও কিন্তু কাজল লাগাতে হবে।


৫) চোখের পাতায় নজর দিলে চোখ দেখতে অবশ্যই বড় লাগবে। ঘন করে অন্তত দুই থেকে তিন কোট মাস্কারা লাগান। নকল আইল্যাশও লাগাতে পারেন। তবে দেখতে যেন খুব বেশি উগ্র না লাগে, সে দিকেও নজর রাখতে হবে। ভুরু সুন্দর করে আঁকুন। এতে চোখ দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই সাজেও বেশ খানিকটা পরিবর্তন আসবে।


আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৫ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০৫ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৭ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে