শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বাকরুদ্ধ বাঁধন, নিজের জন্য দুঃখ বোধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 01:28:32 am

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ভারতে অনুষ্ঠিতব্য ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হওয়ার আমন্ত্রণ পেলেও, উৎসবে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।


২৭ ফেব্রুয়ারিতে উৎসব শুরু হবে, কিন্তু সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে বাঁধন দেখেন ভারত ভ্রমণের অনুমতি (ভিসা) পাননি তিনি।


হতাশা ব্যক্ত করে আজমেরী হক বাঁধন বলেন, আমি বাকরুদ্ধ। আমি নিজের জন্য নিজেই দুঃখিত বোধ করছি। আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) আমার এয়ার টিকিট কাটা ছিল। কিন্তু এখনো ভিসা পাইনি।


বাঁধন জানান, পাসপোর্ট সংগ্রহের তারিখ ছিল ২৪ ফেব্রুয়ারি, কিন্তু শুটিংয়ের কারণে পাসপোর্ট সংগ্রহ করতে যান ২৬ ফেব্রুয়ারি। টুরিস্ট ভিসায় আবেদন করেছিলেন বাঁধন।


তিনি বলেন, উৎসবের আমন্ত্রণপত্রে স্পষ্ট উল্লেখ আছে আমি টুরিস্ট ভিসায় এপ্লাই করে ফেস্টিভালে অংশ নিতে পারব। আমি সেটাই করেছি। ভারতে আমি তো কোনো ছবির শুটিংয়ে যাচ্ছি না। টুরিস্ট ভিসা এপ্লাই করেছি কাজের জন্য নয়। আমি এপ্লাই করার ক্ষেত্রে ভিসা ক্যাটাগরিতে কোনো ভুল করিনি। তারপরও কেন যে ভিসা পেলাম না!


বলিউডে বিশাল ভরদ্বাজের “খুফিয়া” ছবির কাজ করে আসার পর, গত দেড় বছরে এনিয়ে দু’বার আবেদন করেও ভারতে যাওয়ার ভিসা পাননি বলে জানান বাঁধন। দুবারই তিনি টুরিস্ট ভিসায় আবেদন করেছিলেন। প্রথমবার “খুফিয়া” ছবির প্রচারের জন্য যেতে চেয়েছিলেন, সেবারও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর এবার চলচ্চিত্র উৎসবে জুরির দায়িত্ব পালন করতে যেতে চেয়েছিলেন, কিন্তু এবারও তিনি ভিসা পাননি।


তবে এখনো আশা ছাড়েননি বাঁধন। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল জুরিবোর্ডের সদস্য হিসেবে যোগ দেয়া যে কারো জন্য সম্মানের জানিয়ে বাঁধন বলেন, এই ইন্টারন্যাশনাল ফেস্টিভালটি আসলে কর্ণাটকের সরকারি আয়োজনেই হয়। ভিসা যে পেলাম না, আমার সংশয় ওদের কোনো ভুল হয়েছে কি না। দেখি শেষ পর্যন্ত ভিসা পাই কি না।


এই চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকার কথা ছিল রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারামের। বাঁধনকে উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে বিচারক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল উৎসব কর্তৃপক্ষ। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি আয়োজন করে ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে