কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আজ মহান ২১শে ফেব্রুয়ারি

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 21-02-2024 02:22:36 pm

১৯৫২ সালের ৮ ই ফাল্গুনের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে বাংলার দামাল ছেলেরা আমাদের জন্য নিয়ে এসেছিল বাংলা ভাষায় কথা বলার অধিকার। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে শ্রদ্ধা নিবেদন শুরু করি। আজ (বুধবার) ছিল মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পালিত হয়েছে মহান ২১শে ফেব্রুয়ারি। 

প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলা চত্বর শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন। এ সময়ে আরো শ্রদ্ধা নিবেদন করেন শিবচর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিট সহ শিবচর উপজেলা প্রেস ক্লাব। সকাল ৮ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিভিন্ন কার্যক্রম পালন করা হয়।  

এদিন সকালে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ শহীদ মিনারে ফুল দিয়েছেন সকল শিক্ষক বৃন্দ। এ সময়ে তারা গভীর শ্রদ্ধা ভরে স্মরন করেন ৫২’র ভাষা আন্দোলনে নিহত ভাষা সৈনিকদের যাদের কল্যানে আমরা বাংলায় হাসি, বাংলায় কাঁদি!

আরও খবর