পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

একুশে ফেব্রুয়ারি

জাকির হোসেন ( Contributor )

প্রকাশের সময়: 20-02-2024 09:23:08 am

পৃথিবী যতদিন টিকে থাকবে বেঁচে রইবে দিনটি

এই দিনেই তো বাঘেরা দিয়েছিল প্রাণ

যাদের রক্তের প্রত্যেক ফোঁটায় ছিল সংগ্রাম

যাদের নিঃশ্বাস-প্রশ্বাসে ছিল প্রতিবাদী চেতনা

এই দিনকে তারাই করেছে মহিয়ান।

অসুররা করতে চেয়েছিল নিজ হাতে বাঘের বধ

কিন্তু তারা বোঝে নি বাঘ নিধনের ক্ষমতা দেন নি তাদের ঈশ্বর

সত্য ন্যায়ের জয়ই হয় আজীবন, ব্যতিক্রম হয় নি কখনই

হায়েনারা চেয়েছিলো কাড়তে মুখের ভাষা

কিন্তু বাঘেরা তাদের পরাস্ত করে ফিরিয়ে আনে বাংলা ভাষা

বাঘেরা তাদের সাহসের সাথে লড়াই করেছে

প্রমাণ করে দিয়েছে তারা বাঘ

তারা তাদের অধিকার জয় করেছে

আমাদের মুখের মিষ্টি ভাষা যার প্রমাণ 

এর জন্য তাদের প্রাণ দিতে করে নি তারা দ্বিধা

কারণ তারা যে কোন মূল্যে চেয়েছিল বাংলা ভাষা

এতো হারানোর মধ্যে আমরা ফিরে পেয়েছি মাতৃভাষা

বাঘরা এটা শুধু তোমাদের জন্য, আমরা ভুলবো না সেটা

তোমাদের স্মরণার্থে মহান হয়েছে একুশে ফেব্রুয়ারি

একুশ ভাষার প্রাণ

একুশ করেছে দান

একুশ মোদের পাথেয়

একুশকে কোরা নাকো হেয়।।

লেখিকা-নন্দিতা শীল, শিক্ষার্থী, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

Tag
আরও খবর