অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

এক কর্মকর্তার কম্পিউটার অন্যজনের ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-02-2024 01:31:42 am

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি রোধে এক কর্মকর্তার কম্পিউটার অন্য কর্মকর্তা যেন ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনাটি সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।


যা বলা হয়েছে নির্দেশনায় এনআইডি সংশোধনের ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘গ’ ক্যাটাগরি, সিনিয়র জেলা/ জেলা নির্বাচন কর্মকর্তারা ‘খ’ ক্যাটাগরি, উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তারা ‘ক’ ক্যাটারির সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকেন, বিধায় ওই কর্মকর্তাদের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) অ্যাকাউন্ট খুবই সংবেদনশীল।


ঐ কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে যাতে সিএমএস অ্যাকাউন্ট কমপ্রমাইজ না হয় সেজন্য তাদের কম্পিউটার বা ল্যাপটপে দফতরের অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী যাতে কাজ না করেন সেই বিষয়টি নিশ্চিতের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/ জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ করা হলো। কর্মকর্তাদের কম্পিউটারগুলোতে কমপ্লেক্স (জটিল) পাসওয়ার্ড দিয়ে লক রাখতে হবে এবং টেবিল হতে ওঠার আগে অবশ্যই লক করে ওঠতে হবে। এছাড়া বিশেষভাবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কম্পিউটারে এবং সিনিয়র জেলা/ জেলা নির্বাচন কর্মকর্তার কম্পিউটারে আন অথরাইজড কোনো সফটওয়ার, সার্ভিস চলছে কিনা তা যাচাই করে দেখতে হবে।


প্রয়োজনে অপ্রয়োজনীয় সফটওয়্যার ও সার্ভিস বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে নতুনভাবে অপারেটিং সিস্টেম দিয়ে কম্পিউটার ফ্রেশ করে ওই কম্পিউটারে সিএমএস ব্যবহার করতে হবে।

আরও খবর