ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উলিপুরে প্রতারণা করে প্রতিবন্ধীর টাকা আত্মসাৎ বিকাশ এজেন্ট গ্রেফতার


কুড়িগ্রামের উলিপুরে এক শারীরিক প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা প্রতারণা করে আত্বসাতের অভিযোগে এক বিকাশ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা দূর্গাপুর ইউনিয়নের সূবল চন্দ্র বর্মনের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী কল্পনা রানীর ২০২২ সালে ভাতা কার্ড হয়। প্রতি ৩ মাস পর পর তার স্ত্রীর মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করে আসছেন। গত ২৮ জানুয়ারী ওই মোবাইল নম্বরে প্রতিবন্ধী ভাতার ২ হাজার ৫ শত ৬৭ টাকা আসে। এরপর গত ৩০ জানুয়ারী টাকা উত্তোলনের জন্য স্থানীয় গোড়াই আনন্দ বাজারের বিকাশ এজেন্ট হাসান তারেক(৩২)'র দোকানে গেলে তিনি বিকাশের গোপন পিন নাম্বার জানতে চান। এসময় ভূক্তভোগী সরল বিশ্বাসে পিন নাম্বারটি এজেন্টকে জানায়। এরপর ওই এজেন্ট কিছুসময় ধরে মোবাইল ফোন চাপাচাপি করে তার ফোনে কোন টাকা আসেনি বলে জানায়। বিষয়টি তার সন্দেহ হলে বিকাশ অফিসে যোগাযোগ করে জানতে পারেন ০১৯৯৮৬৬৯৯৮৩ নাম্বারে ২ হাজার ৫ শত ৬০ টাকা সেন্ডমানি করা হয়েছে এবং নাম্বারটি উক্ত হাসান তারেকের। এ ঘটনায় শারীরিক প্রতিবন্ধী কল্পনা রানীর স্বামী সুবল চন্দ্র বাদী হয়ে শনিবার হাসান তারেকের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে উলিপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান তারেক ওই ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

 উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে শনিবার (১৭ ফেব্রুয়ারী) আদালতে পাঠানো হয়েছে।


আরও খবর