কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ই-ভিসা বাস্তবায়ন : বাংলাদেশ ও আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক সই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2022 03:36:32 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের মধ্যে ই-ভিসা ও ই-টিএ নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। দুই সরকারের (জিটুজি) মধ্যকার এ চুক্তি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা করা হচ্ছে। 


মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে সই করেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। আমিরাতের পক্ষে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মৌদি। সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 


বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে জিটুজি পর্যায়ে ই-ভিসা ও ই-টিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) সিস্টেম বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো বাংলাদেশ। এই দিনটি বাংলাদেশের ই-ভিসা সিস্টেমের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে একটি মাইলফলক। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।’


আমিরাত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ ও আমিরাতের অনেক বিষয়ে মিল রয়েছে। উভয় দেশ ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য। বাংলাদেশের বিরাট সংখ্যক শ্রমিক ও দক্ষ জনবল আমিরাতে কাজ করেন। 


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ। বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও গুরুত্বপূর্ণ সহযোগিতা।’ 


সুরক্ষা সেবা বিভাগ সম্প্রতি অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম সহজেই বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করছে। বাংলাদেশের ই-ভিসা বাস্তবায়ন সুরক্ষা সেবা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস, যার মাধ্যমে অনলাইন ভিসা সেবা প্রদান করা সম্ভব হবে। 


যে সকল বিদেশি নাগরিক বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক, তারা সহজেই ই-ভিসা সিস্টেমের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকরণ করতে পারবেন। এটি বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতে অনেক সুযোগ সৃষ্টি করবে। 



আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে