নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্র স্বীকৃতির দাবিতে যুব বন্ধন অনুষ্ঠিত।

১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্র স্বীকৃতির দাবিতে যুব বন্ধন অনুষ্ঠিত।

১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্র স্বীকৃতির দাবিতে যুব বন্ধন অনুষ্ঠিত।


আজ বুধবার ১৪ই ফেব্রুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে সুন্দরবনের পাদদেশ অবস্থিত মালঞ্চ নদীর তীরে, শরুব ইয়ুথ টিমের আয়োজনে, উপকূলীয় যুবদের অংশগ্রহণে ১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষে দিবসটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে ও সুন্দরবনের প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় যুববন্ধনে বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের ফ্যাসিলেটর শুভজিৎ সরকার,কো - ফ্যাসিলেটর বিশ্বজিৎ মন্ডল, প্রজেক্ট ম্যানেজার সবুজ মন্ডল, পাবলিক রিলেশনশিপ অফিসার: তনুশ্রী মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর পৌরসভা ইউনিটের কো- ফ্যাসিলেটর আবিদ হোসেন আপন, সহ-সভাপতি সোহেল রানা, ঈশ্বরীপুর ইউনিটের প্রজেক্ট ম্যানেজার দেবব্রত বিশ্বাস, বুড়িগোয়ালিনী ইউনিটের ফ্যাসিলেটর বিক্রম মন্ডল, সহ-সভাপতি হালিমা খাতুন প্রমুখ।
যুব বন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম।সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।সুন্দরবন দিবস,ভালবাসা দিবসে ভালবাসুন সুন্দরবনকে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস কে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। সুন্দরবন রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।প্রতিনিয়ত বনখেকোদের আগ্রাসনের ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের পরিবেশ।

আরও খবর