ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

যারা আগলে রাখতে জানে।

যারা আগলে নিয়ে ভালোবাসতে জানে,

রাজপথ তাদের প্রেমিক আখ্যা দেয়।

অথচ দেখো,

প্রেম কিন্তু ভালোবাসার পথের একটা সিঁড়ি মাত্র।

ওখান দিয়ে চলে ভালোবাসতে হয়, কিন্তু ওখানে থেমে গেলে হয় না।

অনেককে বলতে শুনি,

" আগে ভালো রাখতে শেখো প্রিয়। ভালোবাসা নাহয় তার পরেই হবে।"

মজার কথা কী জানো,

ভালোবাসলে, ভালো থাকা আর হয়ে ওঠে না।

আমি বিশ্বাস করি,

যারা ভালো থাকতে চেয়েছে কেবল, তারা কখনোই ভালোবাসেনি।

ও আমায় ভালোবাসতে শিখিয়েছিল।

সে এক বর্ষার কথা।

গাঁয়ের ছোট্ট নদীতে আকাশের জল এসে পড়লে,

সে কী ভীষণ স্রোত তাতে। সব সময় ফুঁসতে থাকে।

কুঁড়েঘরে রানী থাকতে পারে না জানো,

ছোট্ট নদীতে এত জল বইতেই পারে না। পাড় ভেঙে ভেঙে পড়ে। পাড়ে বসত করা মানুষ হাঁটু ভেঙে হাতজোড় করে কাঁদতে বসে। মেঘের দেওয়াল উদ্যত তখন। ওদের কান্না উপরের মানুষটার নজরে আসে না। যেটুকু কাঁদে, বৃষ্টি এসে ধুইয়ে দেয়।

তেমনি এক বর্ষার দিনে তোমাতে আমাতে প্রথম দেখা। কী উত্তাল তুমি। আমি তো শান্ত সেই কবে থেকেই। তবুও পাড় ভেঙে তোমাতে গিয়ে পড়তে ভয় হয়নি এতটুকু। শান্ত মনে জেদ ছিল ভীষণ।

ওতেই তোমায় ভালোবেসেছি।

ভালো থাকতে চাইনি, তবে থাকতে চেয়েছি।

দামাল মানুষ টা আজ ও এক ই আছে।

সে আমার হয়েই আছে।

যেইখানে যায়, সাথে করে নিয়ে যায়।

ভাঙতে শেখায়, ভেঙে দেয় না।

ভালোবাসতে শেখায়।

ভালো রাখার চিন্তা করতে বারণ করে।

সবসময় বারণ করে।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag
আরও খবর