এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা

২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবো: ক্রীড়ামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-02-2024 08:02:51 am

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেছেন, ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের রূপরেখা দিয়েছেন ঘোষণা দিয়েছেন। আগামীতে বিশ্ববাসী অবাক হয়ে দেখবে বাংলাদেশ কোথায় পৌঁছে যায়। শনিবার কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কাদির বক্স পাইলট মডেল হাই স্কুল মাঠে এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।


যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী যা যা বলেছেন, সব কিছুতেই তিনি সফল হয়েছেন। এই সফলতা এসেছে দেশের মানুষের কারণেই। মানুষের ভালোবাসায় টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর এ কারণে প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে ব্যয় করেন তিনি। সবাই সহযোগিতা করলে শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। তিনি আরো বলেন, আগে অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এখন শুধু জনগণকে সময় দেবো। সবার দাবি ও সমস্যা গুরুত্ব সহকারে দেখবো এবং দ্রুত সমাধানের চেষ্টা করবো।


এ সময় উপস্থিত ছিলেন- ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি বিল্লাহ, নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু প্রমুখ।

আরও খবর