ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

আমার মন খারাপের দিনগুলো।

মন খারাপের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না। 

এরপর আস্তে আস্তে মনের চারপাশে ভিড় জমায় রাজ্যের সব মন খারাপের গল্প, যার পৃষ্ঠা একটার পর একটা উল্টাতেই থাকে। থামতে চায় না একদমই। সাথে ভারী হয় কন্ঠস্বর, ফুলে যাওয়া চোখ তো আছেই।


প্রচন্ড কান্নার রেশে শরীর হয় ক্লান্ত। তারপর মাথা ধরার সাথে ঘুমের চেষ্টা এবং এক সময় এসে ঘুম। আর একবার যদি ঘুম এসেই যায়, তবে সব শান্ত। 

তারপর যখন সকাল হয়। রোদের উঁকিঝুঁকিতে একটু দেরি করে ঘুম ভাঙে। তখন আর মনে থাকে না, ঘুমানোর আগে আমার ঠিক কতোটা মন খারাপ ছিলো। বরং মনটা তখন অনেকটা শীতলই থাকে।  ঠিক সকালের মিষ্টি রোদের মতো।


হ্যাঁ মন খারাপ হতেই পারে। মন খারাপ যে মনুষ্য জীবনের একটা অংশ, নিত্যদিনের রুটিন। তবে হ্যাঁ, এই খারাপটা না  সারাজীবন থাকে না। একদম বেশি হলে কয়েকদিন! তারপর নিজে থেকেই উপলব্ধি হতে থাকে যে এইসব মন খারাপের কোনো মানেই হয় না। 


মন খারাপ হয়, হবেই। একে বাদ দেওয়াও যাবে না জীবন থেকে। তাই মন খারাপ হলে একটু কেঁদে ফেলুন। যদি কান্না না আসে তবে রাজ্যের সব মন খারাপের গল্পগুলো মনে করে হলেও কাঁদুন। কান্না শেষ হলে আপনি নিজেকে নতুনভাবে অবিষ্কার করতে পারবেন। 

মনে রাখবেন বৃষ্টির পরে আকাশে কিন্তু সুন্দর রঙধনু উঠে এবং তা যার নজরে পড়ে, তারই নজর কাড়ে।

লেখক : প্রণব মন্ডল।

Tag
আরও খবর