মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর বন্দর থানার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।




কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায়  আয়োজিত  কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর থানা পর্যায়ের ফাইনাল খেলায় আজ ১০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার রাত ০৮ টায় বন্দর থানা চত্বরে বন্দর থানার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়। 
ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে খেলা উপভোগ ও খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিয়ে এ ধরনের একটি বর্ণাঢ্য আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ সময়ে তিনি বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের সকল শ্রেণী-পেশার জনগণকে পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি জনমুখী,  গণমুখী ও প্রতিরােধমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের একটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও এ ধরনের একটি আয়োজন তরুণ প্রজন্মকে স্মার্ট ফোন তথা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে এনে সুস্থ সুন্দর জীবন গঠনের সহায়ক ভূমিকা পালন করবে এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার পাশাপাশি দেশ ও সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। উল্লেখ্য যে মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি  টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করে।এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি  (পদোন্নতি প্রাপ্ত) জনাব আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার,   অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব ফজলুল করিম, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সাধারণ সম্পাদক শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব  জনাব এস এম জাকির হোসেন, বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি,  কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, খেলোয়াড় ও আগত দর্শকবৃন্দ।
আরও খবর