বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুরে ২ দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত.


আক্কেলপুরে দুই দিনব্যাপী বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত.

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি জয়পুরহাট জেলার জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী দুই দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন। এছাড়াও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।

উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌর সভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: মুনিরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রমুখ।

বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে বসেছিল পিঠা উৎসবে। আয়োজকরা জানিয়েছেন, হরেক রকমের পিঠার সমাহার। চালের গুড়া দিয়ে পিঠা, চিতই, পাটিশাপ্টা, নারিকেলের পাটিশাপ্টা, দুধের পুলি, ফুল পিঠা,ভাপা, নকশি, মাখন, ফুল পিঠা, ঝুড়ি পিঠা, মিষ্টি সন্দেশ এছাড়া রুই মাছের ফিশবল, ফিশ সিঙ্গারা, ফিশ রোল, এবং বিভিন্ন প্রকার কেকসহ  ইত্যাদি তালিকায় রয়েছে। পিঠা উৎসবে আগত দর্শনার্থীরা পিঠা পরখ করে দেখেছেন। কেউ কেউ  স্বাদও নিয়েছেন।

পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, ‘শহরে পিঠাপুলি বানানো এখন অনেক কমে গেছে। গ্রামবাংলার বাহারি পিঠা তৈরি আমাদের সংস্কৃতির অংশ। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বেশ পুরোনো। এ রকম আয়োজন আমাদের গ্রামবাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেয়।

Tag
আরও খবর