পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডোমার বালিকা বিদ্যা নিকেতনে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতনে ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ।

আজ বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) সকালে পৌর শহরের ৬নং ওয়ার্ডের চিকনমাটি ধনীপাড়া এলাকা স্থ ডোমার বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র ও ডোমার বালিকা বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।

ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার বালিকা বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আকতারুজ্জামান, মোঃ রুহুল আমিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ আব্দুস সালাম, সখিনা আক্তার প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

আলোচনা শেষে নবাগত ছাত্রীদের বরণ ও বিদায়ী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। এছাড়া স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিদ্যালয় ক্রীড়া দলের সদস্যরা ট্রফি ও পুরষ্কার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর