ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় এক মুক্তিযোদ্ধার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ দাবি করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের উত্তর ঝালপাজা গ্রামের মৃত আঃ রহমান ঢালীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম ঢালীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই মুক্তিযোদ্ধার বিরোদ্ধে গত ১৬ (অক্টোবর) রবিবার উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী। অভিযোগে জানাযায় সে একজন মামলাবাজ খারাপ প্রকৃতির লোক সে মুক্তিযোদ্ধা পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন সময় অত্যাচার ও ভয় ভিতি অশালীন ভাষায় গালি গালাজসহ মামলা করার ভয় ভিতী দেখিয়ে থাকে।


এলাকাবাসী ওই মুক্তিযোদ্ধার অত্যাচারে কোন প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। সে এলাকার উঠতি বয়সের যুবকদের নিয়ে জুয়ার আসর পরিচালনা করে আসছে একারণে তাকে পুলিশ বেশ কয়েকবার গ্রেফতারও করেছে। বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মেম্বার বলেন প্রায় ১৫ বছর পুর্বে তার অত্যাচারে ক্ষিপ্তহয়ে স্থানীয় এক মহিলা তার মাথায় মানুষের মল (পায়খানা) ডেলে দেয় ওই সময় এবিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দীর্ঘদিন ওই বিষয়টি মানুষের মূখে মূখে ছিল। ওই মুক্তিযোদ্ধার ও তার ছেলেদের উশৃঙ্খলতা ও এহেন কর্মকান্ডে অতিষ্ট হয়ে সামাজিক ভাবে তাকে ভয়কট করেছে এলাকাবাসী।বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (মেম্বার) সাবেক সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া মিলিটারী (অব:), বীর মুক্তিযোদ্ধা রেজত আলী মিলিটারী (অব:), বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সুন্দর আলী সহ এলাকার প্রায় শতাধিক ব্যাক্তির স্বাক্ষরিত অভিযোগটি ১৬ (অক্টোবর) রবিবার উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বরাবরে দাখিল করেন।


জানাযায় প্রায় সময়ই ওই মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম ঢালী ও তার ছেলের সাথে পিতা পুত্রের মারামারি হয়েছে। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় পিতা পুত্রের মিল করে দেওয়া হয়। সর্বশেষ তার মেয়ের জামাইও তার হাত থেকে রেহায় পায়নি। গত ৯ অক্টোবর তারিখে মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম ঢালীর মেয়ের জামাই হবিরবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ বাবুল হক এর নামেও একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এহেন কর্মকান্ডে অতিষ্ট হয়ে, মিথ্যা, হয়রানী থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা মিলে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


Tag
আরও খবর