লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

সুদের জালে মুন্ডা পরিবার নি:স্ব, পরিবারসহ নিখোঁজ ৪

সুদের জালে মুন্ডা পরিবার নি:স্ব, পরিবারসহ নিখোঁজ ৪



বর্তমানে পরিবারসহ নিখোঁজ আছে ৪ জন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামে সুদের জালে জড়িয়ে এক মুন্ডা পরিবার নি:স্ব হয়েছে।  সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কালিঞ্চি গ্রামের মৃত পূর্ণ চরন মুন্ডার পুত্র রনজিৎ মুন্ডা (৭০), রনজিৎ মুন্ডার পুত্র সতীষ মুন্ডা (৩৬), সতীষ মুন্ডার স্ত্রী সেফালী মুন্ডা পুতুল (৩০), সতীষ মুন্ডার কন্যা স্মৃতি মুন্ডা (১১), পুত্র অভিজিৎ মুন্ডা (২) সুদের টাকার কারণে ভিটাবাড়ী হারিয়ে বর্তমানে নিখোঁজ আছে।


৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল মুন্ডা বলেন, সতীষ মুন্ডার পিতা রনজিৎ মুন্ডা ২০২০সালে টেংরাখালী গ্রামের মৃত মান্দার গাজীর পুত্র মোঃ আনিছুর রহমানের নিকট থেকে ৭৬ হাজার ৫০০টাকা বার্ষিক ৪ হাজার টাকা হারী হিসাবে গ্রহণ করে। উক্ত টাকা প্রদান করার সময় আনিছুর সু-কৌশলে রনজিৎ মুন্ডার নিকট থেকে ১৫০ টাকার নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে টিপ সহি নেওয়াসহ বন্দোবস্ত জমির দলিল সুকৌশলে গ্রহণ করে। সতীষ মুন্ডা প্রতি বছর আনিছুরকে ৪ হাজার টাকা প্রদান করে আসছিল। 


কিন্তু বর্তমানে আনিছুর উক্ত স্ট্যাম্পের বলে রনজিৎ মুন্ডা তাকে ১১ কাঠা জমি লিখে দিয়েছে বলে তার বসত ভিটা জবর দখলসহ পুকুর খনন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য আলী আজগর বুলু, প্রাক্তন ইউপি সদস্য আব্দুল গফ্ফার তরফদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি নিয়ে শালিসসহ বসত ভিটার মাপ জরিপ করেন।


মাপ জরিপ করে রনজিতের বসত ঘরের বারান্দাসহ গোপাল মুন্ডার বাথরুম পর্যন্ত খুটি মারা হয়। মাপ জরিপের পর বৃহস্পতিবার রাত থেকে সতীষ মুন্ডাসহ তার পরিবারের সদস্যরা নিখোঁজ হয়। বর্তমানে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে জানান সতীষ মুন্ডার প্রতিবেশিরা। সতীষ মুন্ডার পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়ার পর হতে স্থানীয় সুদ ব্যবসায়ী মৃত ছমির উদ্দীনের পুত্র আবুল কালাম, আরশাদ শেখের পুত্র আকবার শেখ, মৃত ফকির মোল্যার পুত্র নূরালী মোল্যা, মোমিন কাগুচীর পুত্র মহরম কাগুচী, নূরালী গাজীর পুত্র আব্দুল আজিজ সুদের টাকার জন্য তার বাড়িতে পায়তারা করছে বলে জানান স্থানীয়রা। 


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আলী আজগর বুলু বলেন, চেয়ারম্যানের নির্দেশনায় আমি সতীষ মুন্ডা ও আনিছুরের শালিসে গিয়ে ছিলাম। মাপ জড়িপের পরে সতীষ মুন্ডা সেটি মেনে না নেওয়ায় পরবর্তীতে আবারও মাপজরিপসহ শালিশের দিন ধার্য্য করা হয়। রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা চেষ্টা করছি তাদের খুজে পাওয়ার জন্য। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag