লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

রাস্তার অবস্থা এতটাই খারাপ পথেই ডেলিভারি হয়ে যাবে

রাস্তার অবস্থা এতটাই খারাপ পথেই ডেলিভারি হয়ে যাবে


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাতক্ষীরা-২ সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু তার নিজ এলাকার দুরবস্থার কথা তুলে ধরলেন। নিজ নিজ এলাকার রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে আজ রোববার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য। তাঁদের মধ্যে সাতক্ষীরা-২ আসনের (সাতক্ষীরা সদর) সংসদ সদস্য আশরাফুজ্জামান তাঁর নির্বাচনী এলাকার একটি সড়কের কথা উল্লেখ করে বলেন, অবস্থা এতটাই খারাপ যে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি’ (সন্তান প্রসব) হয়ে যাবে। অন্যদিকে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেছেন, রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণে ভোট চাইতে গিয়ে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদে আজ প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান সম্পূরক প্রশ্নে নিজ এলাকার একটি সড়কের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ডিজিটাল যুগেও যেন তাঁরা আদিম যুগে আছেন।



সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে ফুড অফিস, সমবায় অফিস, সাতক্ষীরা সরকারি কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে যেতে যে সড়ক ব্যবহার করতে হয়, তার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সড়কটি দিয়ে কোনো মানুষ যদি আসে, কোনো ডেলিভারি মহিলা আসে, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে।’ এর জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, যে রাস্তাগুলো অতীব জরুরি, যেখানে জনগণের চলাফেরায় সমস্যা হচ্ছে, সেসব রাস্তা সংস্কারের জন্য টাকা দ্রুত ছাড় করা হবে। প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু অনেকগুলো কাজ অর্ধসমাপ্ত হয়ে আছে। এখন অবস্থাটা এমন হয়েছে যে রাস্তার কাজ না ধরলেই ভালো হতো। কাজগুলো থেমে থাকার বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না। নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তিনি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, করোনা মহামারি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে নির্মাণসামগ্রীর দাম অনেক গুণ বেড়েছে। এর ফলে ঠিকাদারেরা কাজ করতে অনীহা প্রকাশ করেছে। বাস্তবতা উপলব্ধি করে উপকরণের দাম বাড়ানো হয়। কিন্তু এর আগে যেসব ঠিকাদার কাজ করেছিলেন, তাঁদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যে কাজগুলো তাঁরা বাস্তবায়ন করবেন না, সেগুলো বাদ দিয়ে নতুন টেন্ডার (দরপত্র) করা হবে। এ প্রক্রিয়াটি করতে গিয়ে সময়ক্ষেপণ হচ্ছে বলে স্বীকার করেন তিনি।
Tag