মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে নদ-নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ অতিরিক্ত ঠান্ডায় আহরণ কমায় বিক্রি হচ্ছে চড়া দামে।




বরিশাল নগরীর রুপাতলীতে গত কয়েকদিন মৎস্য অবতরণকেন্দ্র ঘুরে বিগত সময়ের চেয়ে ইলিশের সরবরাহ কম দেখা গেছে। তবে জাটকার ছড়াছড়ি ছিল। আজ শনিবার ৫০০ গ্রামের ইলিশ ১১০০, ৬০০-৯০০ গ্রামের ১৮৫০ এবং এক কেজির ইলিশ ২৫০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।বিগত মৌসুমগুলোর চেয়ে চলতি মৌসুমে অতিরিক্ত ঠান্ডা পড়ায় বরিশালের নদ-নদীতে ইলিশসহ বিভিন্ন  প্রজাতির মাছ আহরণ কমেছে। ফলে যে মাছ আড়তে আসছে চড়া দামেই বিক্রি হচ্ছে।বরিশাল মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৭০০ টন ইলিশ কম ধরা পড়েছে। আর বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পুরো জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচেই ছিল।বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণকেন্দ্রের আড়তদার জসিম উদ্দিন বলেন, ‘ইলিশ নাই বললেই চলে। গত মাসে আরও কম ছিল। ১৫ দিন ধরে ৪০-৫০ মণের বেশি ইলিশ মোকামে ওঠে না। সাধারণত তিনটিতে এক কেজি এমন ইলিশ বেশি।’আড়তগুলোতে ইলিশের আহরণ কম থাকলেও নগরীর বাংলাবাজার, চৌমাথা বাজার, নতুল্লাবাদ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে জাটকায় সয়লাব।নগরীর চৌমাথা বাজারের মাছ বিক্রেতা সোহেল খান জানান, নদী থেকে এসব জাটকা জেলেরা ধরে এনে তা আড়তে বিক্রি করছেন। আবার কেউ কেউ সরাসরি খুচরা বাজারে বিক্রি করছেন। কিন্তু নদীতে এই মাছ ধরা বা শিকার করা থেকে জেলেদের যদি বিরত রাখা যেত তাহলে এই ইলিশ সম্পদ ধ্বংস হতো না।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহিন আহমেদ বলেন, গত ২৩ জানুয়ারি বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আর গোটা জানুয়ারি মাসে এবার তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচেই ছিল।জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস সংবাদ সারাবেলাকে বলেন, তাপমাত্রা কমায় জানুয়ারিতে মাছ ধরা পড়েছে কম। ইলিশ ও পোয়া কম আহরিত হয়েছে। তাপমাত্রা যেখানে কম থাকে, সেখান থেকে মাছ সরে অন্যত্র চলে যায়।এই মৎস্য কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে ইলিশ ধরা পড়েছে প্রায় ২ হাজার ৯০০ টন। তবে গত বছরের জানুয়ারিতে ছিল ৩ হাজার ৬০০ টন। অর্থাৎ গত বছরের জানুয়ারির তুলনায় এ বছরের জানুয়ারিতে প্রায় ৭০০ টন কম ইলিশ ধরা পড়েছে।এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস সংবাদ সারাবেলাকে বলেন, নদীতে জাটকা বেশি। এটি রক্ষা করতে পারলেই ইলিশ বাড়বে। বিগত কয়েক বছরে জানুয়ারিতে নতুন একটি সিজন শুরু হয়েছিল ইলিশের। কিন্তু এবার কেন কম তা খতিয়ে দেখতে হবে। অত্যধিক শীতের কারণেও ইলিশ কমতে পারে বলে জানান তিনি।
আরও খবর