ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুবিতে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন অনুষ্ঠিত।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন-২০২৪ আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সেশনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশের থার্ড সেক্রেটারী ডেভিড ট্যাং ও অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার এম ইমাম নাহিল। রিসোর্স পারসন হিসেবে সেশনটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম ও প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনা মোঃ জোবায়ের হোসাইন। সেশনটিতে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক আগ্রহী শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অস্ট্রেলিয়া সরকার পরিচালিত ফ্ল্যাগশিপ স্কলারশিপ প্রোগ্রাম, যার আওতায় অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুল-ফান্ডসহ মাস্টার্স পর্যায়ে অধ্যয়ন করা যায়।

Tag
আরও খবর