মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

১৫ হাজার কোটি টাকার বন্ড ছাড়ছে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2024 03:49:09 pm

বন্ড ছেড়ে বিদ্যুতের বকেয়া পরিশোধ শুরু করেছে সরকার। আর্থিক সংকটের কারণে বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে অনেক। তাই প্রথমবারের মতো বন্ড ইস্যুর মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর (আইপিপি) বকেয়া পাওনা পরিশোধ শুরু করেছে সরকার।


ইতোমধ্যে দুই হাজার কোটি টাকার বন্ড ছেড়ে বেশকিছু বিদ্যুৎ কোম্পানির পাওনা পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যুৎ কোম্পানির বকেয়া পাওনা বন্ডের মাধ্যমে পরিশোধ করা হবে। এতে সরকারকে প্রায় ১৫ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে হবে। জানা যায়, গত ২৪ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় দুই হাজার কোটি টাকার বেশি বন্ড ইস্যু করেছে। বেশ কয়েকটি বিদ্যুৎ কোম্পানির পাওনা মেটাতে পূবালী ব্যাংক ও দ্য সিটি ব্যাংককে এই বন্ড দেওয়া হয়েছে। বন্ড ইস্যুর মাধ্যমে যেসব বিদ্যুৎ কোম্পানির (আইপিপি) দেনা পরিশোধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে সামিট পাওয়ার, কনফিডেন্স পাওয়ার, আনলিমা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, লাখধানাভী পাওয়ার, বাংলা ট্র্যাক পাওয়ার, বারাকা পাওয়ার ও এনার্জিপ্যাক।


অর্থ বিভাগের ট্রেজারি অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট অনুবিভাগের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে সব আইপিপির বকেয়া পাওনা বন্ডের মাধ্যমে পরিশোধ করা হবে। এতে সরকারকে প্রায় ১৫ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে হবে। গত ২৪ জানুয়ারি সিটি ব্যাংকের অনুকূলে এক হাজার ৯৮৫ কোটি টাকা এবং পূবালী ব্যাংকের অনুকূলে ৭৮ কোটি টাকার বন্ড দেওয়া হয়েছে। দুটি বন্ডের মেয়াদ ১০ বছর এবং সুদহার বাংলাদেশ ব্যাংকের রেপো রেটের সমান, যা বর্তমানে আট শতাংশ। বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপ্পা) এক শীর্ষ কর্মকর্তা বলেন, যেসব স্থানীয় বাণিজ্যিক ব্যাংকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্যের বিপরীতে কার্যকরী মূলধন রয়েছে, ওইসব ব্যাংকে অর্থ মন্ত্রণালয় সমর্থিত বন্ড ইস্যু শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) যে পরিমাণ ভর্তুকি অর্থ মন্ত্রণালয় থেকে পায়নি, ওই পরিমাণ বন্ড ছাড়া হবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারের কাছে আইপিপিগুলোর পাওনা এভাবে বন্ডের মাধ্যমে পরিশোধ করার কাজ শুরু হলো।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের বকেয়া পাওনা পেতে শুরু করায় আইপিপিগুলো সন্তুষ্ট। তিনি আশা প্রকাশ করে বলেন, পিডিবি মাসিক বিল নিয়মিত করবে এবং চুক্তি অনুযায়ী ৩০ দিনের মধ্যে বিল পরিশোধ শুরু করবে, যাতে আইপিপিগুলো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আইপিপিগুলোর বকেয়া এক সপ্তাহের মধ্যে পরিশোধ করা হবে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এজন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। অবশ্য আইপিপি ও সারের বকেয়া ভর্তুকি পরিশোধ করতে আগে থেকেই বন্ড ইস্যুর উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ। গত ৪ জানুয়ারি প্রথম দিন তিন হাজার ৩১৬ কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করে সার আমদানির বকেয়া পরিশোধ করে অর্থ মন্ত্রণালয়।


এখন পর্যন্ত সব মিলিয়ে পাঁচ ব্যাংকের অনুকূলে সার খাতের ভর্তুকি বাবদ সাত হাজার কোটি টাকার বেশি বন্ড ইস্যু করেছে সরকার। এর মধ্যে সোনালী ব্যাংককে দুই হাজার ৫৫৭ কোটি, জনতা ব্যাংককে এক হাজার ৮৯৬ কোটি, ইসলামী ব্যাংককে দুই হাজার কোটি, আইএফআইসি ব্যাংককে ৪৫৯ কোটি এবং সিটি ব্যাংককে ৩৯৭ কোটি টাকার বন্ড ইস্যু করা হয়েছে।

আরও খবর
6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

১০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১১ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

২৩ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে