অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

চিকিৎসায় অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2024 03:50:09 pm

চিকিৎসকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসায় অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।


২৭ জানুয়ারি, শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে চমেক হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ও ক্লিনিকে ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


ডা. সামন্ত জানান, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের আবাসনের মান উন্নয়নে কাজ করবেন, যাতে সেখানে কর্মরত চিকিৎসকরা স্বাচ্ছন্দ্যে রোগীদের সেবা দিতে পারেন।


উপজেলায় রোগীরা মানসম্মত চিকিৎসা পেলে তারা শহরে ছুটবেন না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সেভাবে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের সম্মান করে। আমাদের সেভাবেই কাজ করতে হবে যাতে ভবিষ্যতে রোগীরা চিকিৎসার জন্য বিদেশ যাবেন না, বরং অন্য দেশ থেকে রোগীরা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে আসবেন। যদি সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার হতে পারেন, তবে কেন আমাদের চিকিৎসকরা বিশ্বের সেরা হতে পারবেন না।


এর আগে চমেক হাসপাতালে ৩২ শয্যার আইসিইউ উদ্বোধন এবং চমেক হাসপাতালে চীনের অর্থায়নে নির্মিতব্য বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাইট ও নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের সাইট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

আরও খবর