জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শীতার্ত‌দের মা‌ঝে কম্বল বিতরণ


ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সারা‌দে‌শে। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে হতদ‌রিদ্র মানুষদের। খুলনার কয়রা উপ‌জেলার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পা‌শে দাঁ‌ড়ি‌য়ে‌ছে আ‌জিমুর রো‌কিয়া রহমান ট্রাস্ট ও ডু সাম‌থিং ফাউ‌ন্ডেশন।


শ‌নিবার (২৭ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে এগা‌রোটায় কয়রার জাকা‌রিয়া শিক্ষা নি‌কেতন প্রাঙ্গ‌নে ১০০ জন দুস্থ‌ মানু‌ষের মা‌ঝে কম্বল বিতরণ করা হয়।


 আ‌জিমুর রো‌কিয়া রহমান ট্রাস্ট এর অর্থায়‌নে কম্বল বিতরণ কার্যক্রমে স্বেচ্ছা‌সেবী সংগঠন হি‌সে‌বে সা‌র্বিক ব‌্যবস্থাপনায় ছি‌লেন ডু সাম‌থিং ফাউ‌ন্ডেশন। ডু সমা‌থিং ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা ডা. নাজমুল ইসলাম ও স্বেচ্ছা‌সেবী শা‌হিন বিল্লাহ সা‌র্বিক কার্যক্রমে পরামর্শ‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন। দাতা ও বাস্তবায়নকারী সংস্থার সা‌থে স্থানীয়‌ দুস্থ‌দের যোগসূত্র স্থাপ‌নে সহ‌যোগীতা ক‌রেন দেয়াড়া প‌শ্চিমপাড়া একতা সংঘ। কয়রা উপ‌জেলার দেয়াড়া, শিমলারআইট, জয়পুর, অন্তাবু‌নিয়া, কালনা, জয়পুর, মাদারবা‌ড়িয়া, ২ নং কয়রা, ৩ নং কয়রা, ৬ নং কয়রা, বায়লারহারা‌নিয়া, ঘুগরাক‌া‌টি, বা‌মিয়া, মস‌জিদকুঁড় ও মহারাজপুর গ্রা‌ম থে‌কে বাছাইকৃত ১০০ জন হতদ‌রিদ্র মানুষকে এ কম্বল প্রদান ক‌রা হয়। মানসম্মত কম্বল পে‌য়ে খু‌শি হ‌য়ে‌ছেন তারা।


 এ সময় উপ‌স্থিত ছি‌লেন স্থানীয় স্বেচ্ছা‌সেবী সংগঠন দেয়াড়া প‌শ্চিমপাড়া একতা সং‌ঘের উপ‌দেষ্টা শামীম আক্তার,  প্রতিষ্ঠাতা সাংবা‌দিক ত‌রিকুল ইসলাম, সভাপ‌তি এ্যাড. মো:আবুবকর সিদ্দীক, সহসভাপ‌তি মোঃ মোস্তা‌ফিজুর রহমান, সাংবা‌দিক রিয়াজুল আকবর লিংকন, স্বেচ্ছা‌সেবী সাইফুল্লাহ আল হেলাল, হা‌ফেজ কামরুল ইসলাম, সাংবাদিক আতাউর রহমান, ইয়া‌সিন আরাফাত, রায়হান, আ‌কিবুর, মে‌হেদী প্রমূখ।

Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৪৫ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে