তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2024 01:32:53 pm

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার কিয়েভের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।


ড্রোন হামলার পর রপ্তানিকেন্দ্রিক শোধনাগারটিতে আগুন ধরে যায়, যা সারা রাত জ্বলে। রুশ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, এরই মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।


ইউক্রেনের সূত্রটি জানিয়েছে, এসবিইউ নিরাপত্তা সার্ভিস ড্রোন দিয়ে শোধনাগারে আঘাত হেনেছে ও রুশ জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলোতে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


এর আগে বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বহনকারী প্লেন বিধ্বস্তের ঘটনায় এর সব আরোহী নিহত হয়েছেন।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর আইএল-৭৬ মডেলের একটি পরিবহন প্লেন মস্কো সময় বেলা ১১টার দিকে পশ্চিম বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি, ছয়জন ক্রু এবং তিনজন এসকর্ট ছিলেন।


ইউক্রেনের সঙ্গে বিনিময়ের লক্ষ্যে এসব যুদ্ধবন্দিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্র: রয়টার্স

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে