বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শেকৃবি'র এএসভিএম অনুষদে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

SAU News ( Contributor )

প্রকাশের সময়: 25-01-2024 02:08:59 am


রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি') এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে প্রথমবারের মতো অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  মঙ্গলবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়লয়ের কেন্দ্রীয় মাঠে অনুষদটির ছাত্র সমিতি বিএসসি ভেট সায়েন্স এন্ড এ এইচ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ভাসা) কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য  অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন এএসভিএম অনুষদের ডিন ও ভাসার সভাপতি প্রফেসর ড. কেবিএম সাইফুল ইসলাম।  ভাসার কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. লামইয়া আসাদ, মাইক্রোবায়োলজি ও প্যারাসিটোলজি বিভাগের চেয়ারম্যান ড.  মো: মাহফুজুল ইসলাম, এনিমেল নিউট্রিশন, জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ড. আল নূর মো: ইফতেখার রহমান, সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো: রাশেদুল ইসলাম, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ড. সাজেদা সুলতানাসহ অনুষদের সর্বস্থরের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন সব কিছুরই একটা শুরু আছে আর শুরুটা সবসময়ই ইতিহাসের অংশ হয়ে থাকে।  শেকৃবি'র  এএসভিএম অনুষদে প্রথমবারের মতো অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হল, এটা অনুষদের ইতিহাসের অংশ হয়ে গেল। আশা করি এর ধারাবাহিকতা বজায় থাকবে।  কারণ একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কোএকাডেমিক কার্যক্রমের প্রতিও গুরুত্ব দেয়া উচিত।  শিল্প, সাহিত্য ও ক্রীড়া চর্চা ব্যাক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।  তাছাড়া এ ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বোঝাপড়া এবং  সম্প্রীতির বন্ধন বৃদ্ধি  করে।


অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমন্বয়ক ও ভাসার কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুম জানান এই প্রতিযোগিতায় ফুটবল, ক্যারাম, লুডুসহ বিভিন্ন আউটডোর এবং ইনডোর গেম সংযোজন করা হয়েছে।  পাশাপাশি নাচ, গান, কৌতুক, আবৃত্তিসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ইভেন্টে অনুষদের সকল ছাত্র শিক্ষক অংশগ্রহন করতে পারবেন।


এ প্রসঙ্গে ভাসার সভাপতি ডা. রাহাত মোল্লা বলেন অনুষদীয় শিক্ষার্থীদের পড়াশোনার ক্লান্তি এবং একঘেয়েমি দূর করতে বিশেষ সহায়ক হতে পারে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।  ভাসার পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হলেও মূলত: সার্বিক সহযোগিতা করেছেন অনুষদীয় ডিন মহোদয়।  এজন্য অনুষদীয় ডিন মহোদয় এবং ভাসার কোষাধ্যক্ষ মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।  অনুষদের এরকম সহযোগিতা পেলে ভাসা প্রতিবছর এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে ইচ্ছুক।


উল্লেখ্য যে অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে।

আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৯ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে