আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

সাতক্ষীরার কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ২ দিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজন

সাতক্ষীরার কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ২ দিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজন


বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য  আয়োজনে ২ দিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  অষ্টম বিজ্ঞান ও অলিম্পিয়াড এবং অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৫ তম বিজ্ঞান   মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাকী বিল্লাহ, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উদ্ধতন আর্টিস্ট কাম  ভিচ্যুয়াল কর্মকর্তা সৌমিত্র কুমার বিশ্বাস, উপজেলা বেনবেইজ কর্মকর্তা নাসিম সায়াদাৎ প্রমুখ। 

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার কালিগঞ্জ সরকারী কলেজ, রোকেয়া মুনসুর মহিলা কলেজ, নলতা রেসিডেন্সিয়াল কলেজ, ডাক্তার মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয় সহ ১১ টি  শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন ও মূল্যায়ন করেন। পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও খবর