ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

অন্য চার্জার দিয়ে মোবাইল চার্জ দিলে যে সমস্যায় পড়বেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2024 08:37:24 am

প্রতীকী ছবি

মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ। সবার হাতে হাতেই এখন মোবাইল ফোন। তবে ফোন আলাদা হলেও চার্জারের ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন না।


চার্জার টাইপ এক হলেই যে কোনো কোম্পানির চার্জার দিয়েই অনেকে ফোন চার্জ করেন।


এরই মধ্যে বাজারে এসেছে মাল্টিপল চার্জার, যা দিয়ে যে কোনো ধরনের ফোনই চার্জ করা সম্ভব। আবার অনেক ফাস্ট চার্জারও রয়েছে।


প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি, স্মার্টফোন কোম্পানিরা ফোনের সাথে তার প্যাকেজিং বক্সে যে চার্জার দেয়, সেগুলো ওই নির্দিষ্ট ফোনের উপযোগী করেই তৈরি করা হয়। সেটি ছাড়া অন্য কোম্পানির চার্জার ব্যবহার করলে ব্যাটারির ওপর চাপ পড়তে পারে। ফোনের জন্য নির্দিষ্ট চার্জার ব্যবহার না করলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি ঘটতে পারে বিস্ফোরণের ঘটনাও।


১. ভিন্ন কোম্পানির চার্জার ব্যবহার করলে আপনার ফোনটি চার্জ হয়ত হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর থেকেই ব্যাটারি ড্রেনেজ বা ব্যাটারিতে চার্জ ধরে রাখার সমস্যা দেখা দেবে।


২. অতীতে এবং সাম্প্রতিক সময়ে চার্জ দেয়ার সময় বা ফোনে কথা বলতে বলতে বিস্ফোরণ ঘটার একাধিক উদাহরণ রয়েছে। বিশেষজ্ঞরা বলেন,বেনামি বা অন্য কোনো কোম্পানির চার্জার ব্যবহার করলে এই সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে।


৩. দীর্ঘ দিন এই ভাবে একটি ফোনে অন্য কোম্পানির চার্জার ব্যবহার করলে ব্যাটারি ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা যেতে পারে।


দুর্ঘটনা এড়াতে ফোনের সঙ্গে থাকা নির্দিষ্ট চার্জার ব্যবহার করলে উল্লিখিত সমস্যাগুলোর কোনটিই হবে না এবং এটি ফোনের দীর্ঘায়িত ব্যবহারের জন্যও নিরাপদ। তবে অনেক ক্ষেত্রে বিপদে পড়ে বাধ্য হয়ে ভিন্ন কোম্পানির চার্জার ব্যবহার করতে হয়।


সে ক্ষেত্রে চার্জারের চার্জিং স্পিড এবং ব্যাটারির ওয়াট এক কিনা দেখে নিতে হবে। এতে কিছুটা সমস্যা এড়ানো সম্ভব হবে।

আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৫ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৫ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩০ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৪৯ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে