হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

অভয়নগরে ভেজাল সার জব্দ করে ধ্বংস করলো প্রশাসন

নওয়াপাড়া হচ্ছে খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর উপজেলার একটি প্রথম শ্রেণির শিল্প বাণিজ্য সমৃদ্ধ শহর। এটি খুলনা-যশোর মহাসড়কের খুলনা এবং যশোরের মাঝামাঝি জায়গায় অবস্থিত। ভারী শিল্পকারখানা এবং নদী বন্দরে বিশেষ করে সার ব্যবসায়ের জন্য নওয়াপাড়া একটি গুরুত্বপূর্ণ শহর। সেই ঐতিহ্যবাহী স্বনামধন্য যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া শহরে ভেজাল সার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে নওয়াপাড়া মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে এ সার বিনষ্ট করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারের গণি সীড ফার্ম এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল সার জব্দ করা হয়। পাশাপাশি ভেজাল সার সংরক্ষণ ও বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে গনি সীড ফার্মের মালিক উসমান গনিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দরা সহ অন্যরা। 


এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাসিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত ভেজাল দস্তা, জীপসাম, টিএসপি ও এমওপি সার ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মুল্য সাড়ে ৪ লাখ টাকা। 


যশোর-খুলনা মহাসড়কের মধ্যবর্তী স্হান দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। ভৈরব নদীর তীরে শিল্প শহর নওয়াপাড়া বাজার অবস্হিত্। মেইন রাস্তা হতে ১০০ গজ হেটে গেলেই ভৈরব নদী দেখা যাবে। এই নদী পাশ ঘেষেই গড়ে উঠেছে শিল্পশহর নওয়াপাড়া বাজার। এই নদীতে প্রতিনিয়ত জাহাজ বা কার্গোতে দেশ বিদেশ হতে বিভিন্ন প্রকার মালামাল আনা-নেওয়া করা হয়।তার মধ্যে সার অন্যতম। যে সার ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা উপকৃত হয় সেই সার ভেজাল করে বিক্রয় করা কতটা লজ্জাজনক ভাষায় প্রকাশ করার নয় এমনই সমালোচিত হচ্ছে বিভিন্ন মহলে।

আরও খবর