ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় প্রবাসীর স্ত্রীর দ্বারা অভিনব কায়দায় ব্যবসায়ীদের ফাঁসানোর চেষ্টা।

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীকে ফাসানোর জন্য প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বিষ পানের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। জানা গেছে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী কোহিনুর আক্তার একই এলাকার শামছুল হকের ছেলে ব্যবসায়ী মফিজ উদ্দিন ব্ল্যাক মেইল করার উদ্দেশ্যে বিষ পান করে এবং মফিজ উদ্দিনের বাড়ির পাশে গিয়ে তিনি বিষ পান করেছেন বলে উপস্থিত মহিলাদের জানান। পরে উপস্থিত লোকজন কোহিনুর আক্তারকে মফিজ উদ্দিনের বাড়ির উঠানে শুইয়ে বমি করানোর চেষ্টা করে। মুহুর্তের মধ্যেই কোহিনুরের আত্মীয় স্বজন এসে কোহিনুরকে সেখান থেকে নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর পরই ঘটনা মোড় নেয় অন্য দিকে। বিভিন্ন ভাবে ব্যবসায়ী মফিজ উদ্দিনকে ফাসানোর পায়তারা করতে থাকে কোহিনুর এবং তার আত্মীয় স্বজন।  এ ঘটনায় এলাকায় নিন্দায় ঝড় বইছে। প্রত্যক্ষদর্শী আফিয়া এবং পারভিন বলেন, আমরা সকালে দেখেছি কোহিনুর আক্তার তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ির দিকে যাচ্ছে। দুপুরের দিকে দেখলাম খুব ক্লান্ত হয়ে আবার ফিরছে এবং পুকুর পাড়ে বমি করেছে পরে মফিজ উদ্দিনের বাড়ির উত্তর পাশে বসে আছে এবং তার শরির ঘেমে গেছে তাকে অসুস্থ্য দেখে জানতে চাইলাম তার কি হয়েছে জবাবে সে বললো বিষ খেয়েছে পরে আমরা পার্শবর্তি মফিজ উদ্দিনের বাড়ির উঠানো নিয়ে তাকে বমি করানোর চেষ্টা করি কিছুক্ষনের মধ্যেই তার আত্মীয় স্বজন এসে তাকে নিয়ে যায়। এর বাইরে আর কিছু ঘটেনি অথচ তারা বলছে মফিজ উদ্দিন এবং তার ছেলে নাকি তাকে জোর পূর্বক বিষ খাইয়েছে। এমন মিথ্যা অভিযোগ তারা কেমনে করলো? মফিজ উদ্দিন বলেন, কোহিনুর যখন বিষ পান করে আমাদের বাড়ির পাশে এসে অসুস্থ হয় তখন আমি গিলার চালা বাজারে আমার দোকানে ছিলাম আমি এ ঘটনার কিছুই অবগত নয়, পরে শুনেছি। অথচ তারা আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমাকে ফাসানোর জন্যই এমন নাটক সাজানো হয়েছে। আমি এমন জঘন্য ঘটনার নিন্দা জানাই এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

Tag
আরও খবর