আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম  জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৯ জানয়ারী শুক্রবার দুপুরে ঘাটাইলে বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির এর বাসায় ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে, উপজেলা  বিএনপির প্রচার সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন বিএনপির  সভাপতি 

সুলতানা মাহমুদের সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন বুলবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি রনি।

 উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদলের বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।

উক্ত অনুষ্ঠান থেকে আগামী দিনে বিএনপির সকল আন্দোলনে যাতে নেতাকর্মীর অংশ গ্রহণ করে তার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে সভা শেষ করা হয়। পরে জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে  কেক কাটা এবং সদ্য কারামুক্ত বিএনপি নেতাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

আরও খবর