ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজার শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অসংখ্য রোগী হাসপাতালে ভর্তি

কক্সবাজার সদর হাসপাতাল


কক্সবাজার জেলায় দু’দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকেলে থেকে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তদের ভিড়। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হান্নান বলেন, শনিবার (১৩ জানুয়ারি) কক্সবাজারে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, দু’দিন আগে কক্সবাজারে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াস ছিল। ফলে দু’দিনের ব্যবধানে ৪ ডিগ্রী কমেছে। আজ রবিবার ও আগামীকাল সোমবার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাপমাত্রায় দিন-রাতের তারতম্যের কারণে তীব্র শীত অনুভুত হচ্ছে।


কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল থেকে অসংখ্য রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশু-বয়স্কদের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগী বেশি। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিতকরা জানান, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে শিশু ও বয়স্ক মানুষের বের না হওয়াই ভালো। তবে খেটে খাওয়া মানুষ পড়েছেন বেশ বিপাকে। হিমেল বাতাস আর ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের সাধারণ জীবন যাপন। এদিকে শনিবার সন্ধ্যা থেকে জনজীবনে একধরনের স্থবিরতা লক্ষ্য করা গেছে। যারা বাইরে বের হয়েছেন তারা মোটা গরম কাপড় শরীরে মুড়িয়ে নিয়েছেন। শহরের দোকানগুলোতে বেড়েছে শীতবস্ত্রের চাহিদা। নিম্ন আয়ের মানুষ প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য গরম কাপড় কিনতে ভীড় করছেন ফুটপাত ও দোকানগুলোতে।


শহরের লালদীঘির পাড়স্থ ভাসমান দোকানদার মোহাম্মদ ছোবান বলেন, ‘বিভিন্ন পেশার মানুষ আমাদের কাছে শীতের পোশাক কিনতে আসেন। তাদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাই বেশি। সেই সঙ্গে ভ্যানচালক, রিকশাচালক, দরিদ্র নারী-পুরুষ শীতবস্ত্র কিনছেন। এসব পোশাকের দামের বিষয়ে তিনি বলেন, ‘সর্বনিম্ন ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত শীতের পোশাক বিক্রি হচ্ছে। এর মধ্যে সোয়েটার, ট্রাউজার, জ্যাকেট, মাফলার, মানকি ক্যাপ, প্যান্ট, শার্ট, পায়ের ও হাতের মোজাসহ নানা রকমের শীতের পোশাক বিক্রি হচ্ছে।


এদিকে রাতে শহরের বেশ কিছু এলাকায় পুরনো কাপড়, কাগজ ও গাছের ডালপালা পুড়িয়ে আগুন পোহাতে দেখা যায় নিম্নআয়ের মানুষদের। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

Tag
আরও খবর





6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১২৫ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৪৫ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে