অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

ডাক পেলেন না বর্তমান মন্ত্রিসভার যে ১৫ মন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-01-2024 08:22:20 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁরা শপথ নেবেন। তবে নতুন মন্ত্রিসভা থেকে ডাক পাননি ১৫ মন্ত্রী।


বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহ‌মেদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।


এছাড়াও টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ পাওয়া ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারও নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ডাক পাননি।


এর আগে বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত জানান রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। একইসঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতিও দেন তিনি। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।


এতে বলা হয়, রাষ্ট্রপতি দেশের সংবিধান অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জানানো হয়েছে। এছাড়া নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়েছে বলে গণ্য হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে শেখ হাসিনা নেতৃত্বধীন আওয়ামী লীগ। এ নিয়ে ৫ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদ ভবনে নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

আরও খবর