অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

খুলনার ছয়টি আসনেই নৌকার বিজয়

পার্থ কুমার ( Contributor )

প্রকাশের সময়: 07-01-2024 11:59:09 pm



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৭ জানুয়ারি রবিবার রাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী, খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের ১১০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৬২ ভোট। 


খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের ১৫৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের সেখ সালাহ উদ্দিন জুয়েল নৌকা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৮৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. গাউসুল আজম ৩ হাজার ৮৪১ ভোট পেয়েছেন।


খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী) আসনের ১১৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের এসএম কামাল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল-মামুন লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৮৭৩ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবার প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হলেন।


খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের ১৩৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা কেটলি প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।


খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ১৩৫ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।


খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৪২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিএম মাহাবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট। নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে খুলনার  ছয়টি টি সংসদীয় আসনে ১১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Tag
আরও খবর