ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কলাম : অগোছালো সংসার।

তোমায় খুব পরিপাটি হতে হবে না। আমি নিজেও যে বড্ড অগোছালো। এই দেখো না চুলগুলো এখনো এলেমেলো, চিরুনির ছোঁয়া পায় না দু'দিন হলো। তাই গোসল শেষে ভুল করে তোয়ালে রোদে না দিলে, আমার চেঁচামেচির ভয় নেই তোমার। নিশ্চিন্তে তুমি থাকতেই পারো।

সবকিছু পই-পই করে হিসেব তোমায় রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হুটহাট ভুলে যাওয়ার রোগ আমারও আছে। তাই কাজের চাপে জন্মদিন কিংবা অ্যানিভার্সারির তারিখ ভুলে গেলে, তোমায় যে কথা শুনতে হবে এসব নিয়ে চিন্তা করতে হবে না। যখন মনে পড়বে তখন দৌড়ে গিয়ে কিছু একটা নিয়ে এসো, তাতেই হবে।

বাজার লিস্ট থেকে দু'একটা জিনিসপত্র না আসলে আমায় রেগে যেতে দেখবে না কখনো। বাবার এই একই অভ্যেস ছিলো তো। তাই ওই বদঅভ্যেসে আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি বহু আগেই। তবুও যদি তুমি মাথা চুলকে কাছে এসে বলো ‘ভুলে গেছি’ তখন আমাকে দেখবে ব্যাগটা ধরে মুচকি হেসে ‘পরে এনো’ বলতে।

তবে, তোমার একটা বদঅভ্যেস তোমায় পরিবর্তন করতেই হবে। এই যে তুমি লিংকিন পার্ক, রাউফ ফাইক ইত্যাদি ইত্যাদি বিদেশি গান শুনে অভ্যস্ত। এসব তোমায় কমাতেই হবে। আমার না রবী, অনুপমের গান দারুণ লাগে। তুমিও চোখ বন্ধ করে শুনো কয়েকবার। দেখবে অন্য কোথাও হারিয়ে যাচ্ছো। 

আমায় তুমি খুব ঠুনকো বিষয়ে অভিযোগ করতে দেখবে না। এটা নাই কেন, ওটা ওমন কেন এসব আমার অভ্যেসে নাই। কিন্তু হ্যাঁ, যখন তোমার ভালোবাসা কমে যাচ্ছে বলে আমার মনে হবে তখনই দেখবে আমি কতোটা অভিযোগের পাহাড় নিয়ে বসতে পারি। একটা জীবন আমি যে এই একটু শুদ্ধ, স্বচ্ছ ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই নি। সেটাও যদি কমে যায় আমি বাঁচবো কি করে? বলো?

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর