ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পৃথিবীর কোনো রূপে মহিমা আমাকে বিমোহিত করতে পারে নি।

পৃথিবীর জাগতিক সৌন্দর্য আমায় কখনো বিমোহিত করতে পারেনি। কতশত ললনার হাসির কাছে পরাজিত যুবকের আঁখি যুগল। অথচ আমায় কোনো ললনা তার রূপের মোহে আদৌ আটকাতে পারেনি। 

ঊনত্রিশ বসন্ত পার করে এসে যবে ত্রিশে পা দিলাম, তখন ঊনবিংশের ললনার মতো হুট করে এসে হৃদয়ে প্রেমের খরা কাটিয়ে মনে বসন্তের আনাগোনা। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি।

কী আছে তোমার মাঝে? কেন এমন উতলা করে দিলে মন? 

কই? আমি তো কখনো নারীর প্রেমে পড়িনি। তবে তোমার শাড়ির প্রেমে পড়ে কেন হৃদয়ে এমন বসন্তের আনাগোনা? তোমার গাঢ় কাজল চোখে তাকিয়ে আমি পৃথিবীর জাগতিক সৌন্দর্যকে উপেক্ষা করে যাই অবলীলায়।

তোমার উদ্যম খোলা পিঠের ভাঁজে তাকিয়ে আমি কবি আর কাঙ্গাল হয়ে এ ঠোঁট যুগল দিয়ে হাজার খানেক কবিতা লেখার প্রয়াসে বারবার বৃথা চেষ্টা অব্যাহত রাখি। ত্রিশে পা দিয়ে আমি প্রেমে পড়লুম। 

যৌবনের তারুণ্যে উদ্ধৃত হয়ে আমি তোমাতে ডুবে ম*রি!তোমার এলো চুলের সুবাসে আমি নেশাগ্রস্ত বেসামাল! আমি তো এমন ছিলাম না, আমি তো এমন নই। তবে কেন হৃদয়ে উথাল পাথাল ঢেউ আছড়ে পড়ে বুকের বা পাশ ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে দেয়?

আমি তো এমন নই পাখি, এমন তো ছিলাম না কখনোই।

তোমার হৃদ সাগরে হাবুডুবু খেয়ে সাঁতার না জানা নির্বোধ আমি তোমার প্রেম কলঙ্ক গায়ে মাখি। শুধু তোমার প্রেমে আমি হয়ে উঠি, দুঃসাহসিক বন্য ঘোড়া।

ঊনত্রিশ বসন্ত কোনো ললনার মায়ায় না আটকে, আমি শুধু তোমাতে আটকে রই। তোমার দেয়া কলঙ্কই যে আমার অলঙ্কার। আমি সেই তোমার প্রেমে অবুঝ, সহজ-সরল, নির্বোধ, বোকা প্রেমিক থেকে হয়ে যাই বন্য– হিং*স্র, আর চতুর প্রেমিক।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর