শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

মহানবী (সা.)-এর কোমলতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-10-2022 03:25:18 am

◾মাওলানা ইসমাইল নাজিম 


মহানবী (সা.) ছিলেন মানবিক শিষ্টাচারের আধার। নম্রতা তাঁর চরিত্রের উৎকৃষ্ট দিক। আল্লাহর সামনে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে নম্র ব্যক্তি। অত্যন্ত বিনয়-নম্রতা ও খুশু-খুজু নিয়ে ইবাদতে মগ্ন থাকতেন। মানুষের সঙ্গেও তিনি অত্যন্ত কোমল-নম্র আচরণ করতেন। নিচে কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো—

আনাস (রা.) থেকে বর্ণিত, ‘একবার এক বেদুইন মসজিদে প্রস্রাব করে দিল। লোকজন উঠে তার দিকে তেড়ে গেল। রাসুল (সা.) বলেন, তার প্রস্রাব করায় বাধা দিয়ো না। অতঃপর তিনি এক বালতি পানি আনালেন এবং তাতে ঢেলে দিলেন।’ (বুখারি: ৬০২৫) 


অন্য বর্ণনায় আনাস (রা.) বলেন, ‘আল্লাহর শপথ, আমি ৯ বছর রাসুল (সা.)-এর সেবায় নিয়োজিত ছিলাম। কিন্তু আমার জানা নেই যে কোনো কাজ আমি করেছি, অথচ তিনি সে ব্যাপারে বলেছেন, এরূপ কেন করলে? কিংবা কোনো কাজ করিনি, ওই ব্যাপারে বলেছেন, কেন ওই কাজটি করলে না?’ (মুসলিম: ২৩০৯) 


আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.) নিজ হাতে কোনো দিন কাউকে আঘাত করেননি—কোনো নারীকেও না, খাদেমকেও না। …’ (মুসলিম: ২৩২৮) 


আনাস (রা.) বলেন, ‘একদিন আমি রাসুল (সা.)-এর সঙ্গে হাঁটছিলাম। তখন তাঁর গায়ে একটি গাঢ় পাড়যুক্ত নাজরানি চাদর ছিল। এক বেদুইন তাঁকে পেয়ে চাদর ধরে সজোরে টান দিল। আমি নবী করিম (সা.)-এর কাঁধের ওপর তাকিয়ে দেখলাম যে জোরে চাদর টানার কারণে তাঁর কাঁধে চাদরের পাড়ের দাগ বসে গেছে। তারপর বেদুইন বলল, “হে মুহাম্মদ, তোমার কাছে আল্লাহর দেওয়া যে সম্পদ আছে, তা থেকে আমাকে দেওয়ার জন্য আদেশ করো।” তখন মহানবী (সা.) তার দিকে তাকিয়ে হেসে ফেলেন এবং তাকে কিছু দান করার জন্য আদেশ করেন।’ (বুখারি: ৬০৮৮)


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৪ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০৯ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে