কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নির্বাচন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদস্যের উদ্বেগ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোঃ ইব্রাহিম মোল্লা রাজু ৭ জানুয়ারীর নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


শুক্রবার (৫ই জানুয়ারী) বিকালে দৈনিক দেশচিত্র পত্রিকার এক স্বাক্ষাতকারে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।


তিনি দৈনিক দেশচিত্রকে বলেন ৭ তারিখের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছেন। সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণমূলক নির্বাচন না হলে নির্বাচন পরবর্তীকালীন সময়ে বাংলাদেশ একটি বিশাল অর্থনৈতিক ও বাণিজ্যিক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে বলে মনে করেন এই নব্য অর্থনীতিবীদ ও মানবাধিকার কর্মী।


বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন। এই পরিস্থিতিতে যদি বাহিরের রাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ পড়ে যায় তাহলে তা থেকে পুনরায় ঘুরে দাঁড়ানোটা সহজ হবেনা বলে মনে করেন তিনি।



তিনি বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ নির্বাচন নিয়ে ১০ দফা মানবাধিকার সনদ গ্রহণ করে নির্বাচন হলে এই সংকট থেকে রেহাই পাওয়া যেতে পারে।


বাংলাদেশের জন্য অ্যামনেস্টির দেওয়া ১০ দফা মানবাধিকার সনদ হলোঃ


১. মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখান, তা রক্ষা করুন।


২. প্রতিবাদকে সুরক্ষা দিন।


৩. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করুন।


৪. গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।


৫. নারীর অধিকার রক্ষা করুন।


৬. ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা করুন।


৭. মৃত্যুদণ্ড বিলোপ করুন।


৮. জলবায়ু সংকট মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক, টেকসই পদক্ষেপ নিন।


৯. হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।


১০. করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখুন।



Tag
আরও খবর