ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

আজ থেকে মাঠে থাকছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-01-2024 08:45:58 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (শুক্রবার) থেকেই মাঠে থাকছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন সারাদেশে নির্বাচন সংক্রান্ত সব ধরনের অপরাধ দমনে কাজ করবেন তারা। নির্বাচন কমিশন (ইসি) জানায়, সারাদেশের নির্বাচনী এলাকাগুলোতে ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ বিচারের জন্য আমলে নেয়া হলে ম্যাজিস্ট্রেটরা সেই সংক্রান্ত প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব (আইন) বরাবর দাখিল করবেন। ইসি আরো জানায়, ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনের সময় একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।


এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সব ধরনের প্রচার-প্রচারণা সীমাবদ্ধ ছিল। ৭ জানুয়ারি ভোটগ্রহণের পূর্ব পর্যন্ত প্রার্থীরা আর কোনো প্রচারণা চালাতে পারবেন না।

আরও খবর