কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশস্হলের সকল প্রস্তুতি সম্পন্ন

ফাইল ফটো

দীর্ঘ ১৫ বছর পর আজ নারায়ণগঞ্জ আসছেন গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহরের মাসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সাথে আসবেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। বেলা আড়াইটা বাজে ওই জনসভায় যোগ দিয়ে সন্ধ্যার আগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে  অভ্যর্থনা জানাতে ইতিমধ্যে ব্যপক প্রস্ততি সম্পূর্ণ করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিবেন শেখ হাসিনা। তবে, কী বার্তা দিবেন সেটাই আলোচনার অন্যতম বিষয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে ইদানিং এর মধ্যে কয়েকবার এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, এবার সিদ্ধান্ত হয়েছে শামীম ওসমানের আসনে আসার। উক্ত জনসভায় আসার সম্ভাবনা রয়েছে বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার। যদিও বিষয়টি নিশ্চিত নয়।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে নিরাপত্তাকে। যা নিয়ে বিশেষ ভাবে উদ্বিগ্ন রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি শামীম ওসমান। মুলত তার দিক নির্দেশনা অনুযায়ী করা হচ্ছে সব রকম প্রস্ততি। নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে তিনি লেগে পরেছেন প্রধানমন্ত্রীর আগমনকে আরও সুন্দর করে তুলতে। তার মতে, মাঠটি ছোট হলেও ৫-৭লাখ মানুষের জনসমাগম ঘটবে প্রধানমন্ত্রীর ওই সমাবেশে।

ইতিমধ্যে তার আসনের নেতাকর্মীদের সময় মতো চলে আসতে নির্দেশ দিয়েছেন তিনি। গত ৩১ ডিসেম্বর এক প্রস্ততি সভায় এমপি শামীম ওসমান বলেন, ‘আমার মা (শেখ হাসিনা) আসছে। কোথায় কি লাগে আমাকে বলবেন। নির্বাচনের প্রচার-প্রচারণা পরে, আগে আমার নেত্রীর সম্মান। আমি আশা করি সেইদিন সকলেই সেখানে উপস্থিত থাকবেন। জেলা-মহানগরের নেতৃবৃন্দরা থাকবে, আইভী থাকবে; আমরা প্রমান করবো নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। আমি নেত্রীর পাশাপাশি আমার প্রিয় বোন শেখ রেহানা আপাকেও আনার চেষ্টা করছি। উনি এই প্রথমবার হয়তো নারায়ণগঞ্জে আসবেন।’

গতকাল (৩ জানুয়ারি) বিকেলে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে শামীম ওসমান বলেন, আমি আশাবাদী এই সমাবেশটা নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ব বৃহৎ সমাবেশ হবে। আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এখানে অনেক সিনিয়র নেতা কর্মীরা আছেন, তারা না থাকলে আজ আমি শামীম ওসমান হতে পারতাম না। তারা ছাড়া আমার দুই পয়সার দাম নাই। কিন্তু যেহেতু নেত্রী আসছেন, নেত্রীর নিরাপত্তার স্বার্থে মঞ্চে নির্দিষ্ট কিছু লোক ছাড়া অন্য কাউকে উঠাবো না। আমাদের টার্গেট নেত্রী আসবেন, বক্তব্য দিবেন এবং সন্ধ্যার আগে ঢাকায় ফিরবেন।

জানা গেছে, জনসমাবেশের সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। সঞ্চলনার দায়িত্ব এখনো কাউকে না দেওয়া হলেও, শামীম ওসমানই সঞ্চালনা করতে পারেন ওই সমাবেশে।

এদিকে, সমাবেশ সফল করতে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ ও আড়াইহাজারে চলছে ব্যপক প্রস্ততি। দফায় দফায় বৈঠক করছে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুধু ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকেই প্রায় ২লাখের বেশি জনসমাগম নিশ্চিতে কাজ করছে এই অঞ্চলের নেতাকর্মীরা।

Tag