নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে প্রচারণায় বাধা দান যুবকের ৫ হাজার টাকা জরিমানা

কু‌ড়িগ্রামের উলিপুরে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে প্রচারণায় বাধা দেওয়ার অ‌ভিযোগে পৌর শহরের মু‌ন্সিপাড়ার জেয়াদুল হকের ছেলে আরাফাত হোসেন রয়েল(৩৪)কে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।  সোমবার বিকেল ৫টায় পৌর শহরের গুণাইগাছ পাইলট উচ্চ‌ বিদ‌্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন এক্সি‌কিউটিভ ম‌্যা‌জিস্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান।

  জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কু‌ড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস‌্য ডা. আককাছ আলী সরকার। সোমবার বিকেলে আরাফাত হোসেন (৩০) নামে এক কর্মী আককাছ আলী সরকারের ট্রাক প্রতীকের প্রচারণায় প্রাইভেটকার যোগে বজরার দিকে যা‌চ্ছিলেন। এ সময় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ‌্যালয়ের সামনে পৌ‌ঁছিলে রয়েল গা‌ড়িসহ ওই কর্মীকে আটকে দেন। পরে বিষয়‌টি থানায় জানানো হয়। খবর পেয়ে এক্সি‌কিউটিভ ম‌্যা‌জিস্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান পু‌লিশ, বি‌জি‌বি ও আনসার ব‌্যাটা‌লিয়নের সদস‌্যদের নিয়ে ঘটনাস্থলে উপ‌স্থিত হন। এ

বিষয়ে এক্সি‌কিউটিভ ম‌্যা‌জিস্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান বলেন, অ‌ভিযুক্ত ব‌্যক্তি তার দোষ স্বীকার কর‌লে নির্বাচনী আচরণ বি‌ধিমালায় তার ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব প্রার্থী যেন অবা‌ধ শা‌ন্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চা‌লিয়ে যেতে পারেন এ জন‌্য আমাদের টহল অব‌্যাহত রয়েছে বলেও জানান তি‌নি।

আরও খবর