মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

নৌকা’র প্রার্থীকে নির্বাচিত করলে বরিশাল হবে আধুনিক শহর - জাহিদ ফারুক শামিম।



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেত আমরা এগিয়ে যাচ্ছি। এই নির্বাচনটা আমাদের জন্য জরুরী। কেননা আমাদের অনেক প্রকল্প আছে যা চলমান। যেসব প্রকল্প বাস্তবায়ন করতে হলে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আসতে হবে। আর এই নির্বাচনে নরসুন্দরের ভুমিকা অপরীসীম। জননেত্রী শেখ হাসিনা সব সম্প্রদায়ের জন্য কিছুনা কিছু প্রনোদনা দিয়েছেন। কেবল নর সুন্দররাই মনে হয় বাদ পড়েছেন। আমি নির্বাচিত হলে নৌকার বিজয় হলে মাননীয় প্রধানমন্ত্রীকেতো বলবোই জাতীয় সংসদেও নরসুন্দরদের জন্য বিশেষ প্রনোদনার বিষয়ে উত্থাপন করবো। রোববার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুনের বাসভবনে নরসুন্দর সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্টু লাল শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন, আপনাদের আরো কঠোর পরিশ্রমী হতে হবে। অনেকেই আছেন যারা কর্মচারী থেকে দোকানের মালিক হয়েছেন। আমার জন্য সকলের দরজা খোলা থাকবে। তিনি নরসুন্দরদের প্রতি প্রধানমন্ত্রীর নানা উন্নয়ন জনসাধারনের মাঝে তুলে ধরার আহবান জানান। বাংলাদেশ আগে একটি দরিদ্র দেশ ছিলো। কিন্তু ৪১ সালের মধ্যে তা আর থাকবেনা। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বরিশালও হবে আধুনিক শহর। ভোলার গ্যাস বরিশালে আসবে। এখানে কল-কারখানা গড়ে উঠবে। এখানকার বেকার ছেলে মেয়েদের চাকরি হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগোবে। আমাকে নির্বাচিত করলে বরিশাল হবে আধুনিক নগর। তাই আগামী ৭ তারিখে সকলকে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। নৌকা বিজয়ী হলে বরিশাল সদরের তথা গোটা দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এদিন কাশিপুরে নৌকা মার্কার সমর্থনে আরেকটি উঠান বৈঠকে যোগ দেন কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। পরে সন্ধ্যায় নুরিয়া হাই স্কুল মাঠে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা মামুন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল-৫ আসনের নৌকা মার্কার নির্বাচনী সমন্বয় কমিটির প্রদান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, কেন্দ্রীয় আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ও কহিনুর বেগম, ইসরাত জাহান লাভলী, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মেজবাউল ইসলাম দিপু, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্।

আরও খবর